• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

প্রধানমন্ত্রী তারেক রহমান:

জাতীয় নেতাদের অশ্রদ্ধা করলে ইতিহাস ক্ষমা করবে না

নিজস্ব প্রতিবেদক    ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পি.এম.
ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ছবি-ভিওডি বাংলা

আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ঐতিহাসিক সত্য গ্রহণে দ্বিধা বা সংকোচ দেখানো এক ধরনের হীনমন্যতার পরিচায়ক।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের হাতে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা তুলে দেন তিনি।

বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, তাদের ঋণ জাতি কখনো শোধ করতে পারবে না। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধে আহত, পঙ্গু এবং নির্যাতিত মুক্তিযোদ্ধাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানান।

তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত দেশের বিভিন্ন সংকটময় সময়ে যারা জীবন দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন কিংবা দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভূমিকা রেখেছেন, তাদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাধীনতা পুরস্কার দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মান। স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দিতে এই পুরস্কারের প্রবর্তন করা হয়েছিল। তিনি উল্লেখ করেন, ১৯৭৭ সালে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই পুরস্কার চালু করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী