• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইন্টারনেট ব্যাংকিং

ভোটের আগে ২ মাসে লেনদেন বেড়েছে ২৮ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক    ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৪ এ.এম.
ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে দেশে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপের মাধ্যমে লেনদেনে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বিশেষ করে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে জানুয়ারি এবং তার আগের মাস ডিসেম্বরজুড়ে ডিজিটাল লেনদেনের পরিমাণ ও গ্রাহক—উভয়ই বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপ ব্যবহার করে মোট লেনদেন হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩৪৭ কোটি টাকা।  এর আগের মাস, অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বরে এই পরিমাণ ছিল ১ লাখ ১৮ হাজার ২০৫ কোটি টাকা। ফলে এক মাসের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৮ হাজার ১৪১ কোটি টাকা।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছিল ১ লাখ ৭ হাজার ৯৯৩ কোটি টাকা। সেই হিসাবে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে লেনদেন বেড়েছে ১০ হাজার ২১২ কোটি টাকা। সব মিলিয়ে নির্বাচনের আগের দুই মাসে লেনদেন বেড়েছে মোট ২৮ হাজার ৩৫৪ কোটি টাকা।

ব্যাংকারদের মতে, ডিজিটাল ব্যাংকিং সেবার প্রতি মানুষের আগ্রহ ধারাবাহিকভাবে বাড়ছে।  নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ও ব্যয় বৃদ্ধি পাওয়ায় অর্থ লেনদেনও বেড়েছে। একই সঙ্গে ব্যাংকে সরাসরি না গিয়ে অনেক গ্রাহক অনলাইন প্ল্যাটফর্মে ঝুঁকছেন, যা লেনদেন বৃদ্ধির অন্যতম কারণ।

দেশের ব্যাংকগুলোর মধ্যে অ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি লেনদেন হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ‘সেলফিন’ প্ল্যাটফর্মে। মোট লেনদেনের প্রায় অর্ধেকই এই ব্যাংকের গ্রাহকদের মাধ্যমে সম্পন্ন হয়। 

এছাড়া ডাচ্-বাংলা ব্যাংকের ‘নেক্সাস পে’, সিটি ব্যাংকের ‘সিটি টাচ’, ব্র্যাক ব্যাংকের ‘আস্থা’ এবং ইস্টার্ন ব্যাংকের ‘স্কাই ব্যাংকিং’ প্ল্যাটফর্মেও উল্লেখযোগ্য লেনদেন হচ্ছে। পাশাপাশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ঢাকা ব্যাংকের অ্যাপেও সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

গ্রাহক সংখ্যার দিক থেকেও প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। জানুয়ারি মাসে দেশে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৮১৮ জনে, যা ডিসেম্বর মাসে ছিল ১ কোটি ২৮ লাখ ৯৯ হাজার ৮৯১ জন।  অর্থাৎ এক মাসে নতুন গ্রাহক যুক্ত হয়েছে ৪ লাখ ৩৭ হাজার ৯২৭ জন।

একসময় ব্যাংকিং লেনদেন পুরোপুরি নির্ভর করত নগদ অর্থের ওপর। বিল পরিশোধ বা টাকা স্থানান্তরের জন্য ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো। কিন্তু প্রযুক্তির অগ্রগতিতে সেই চিত্র বদলে গেছে। এখন ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপের মাধ্যমে ঘরে বসেই হিসাবের স্থিতি জানা, টাকা স্থানান্তর, বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, টিকিট কেনা, কার্ড বিল পরিশোধসহ বিভিন্ন সেবা সহজেই পাওয়া যাচ্ছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি