• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ এ.এম.
ছবি : সংগৃহীত

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আমদানি করা ৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল বৃহস্পতিবার সন্ধ্যায় পাম্পিং শুরু হয়েছে।

এই ডিজেল বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসির ডিপোতে পৌঁছাবে।

বৃহস্পতিবার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নুমালিগড় রিফাইনারি থেকে পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, এই চালানে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে এবং পাম্পিং শুরুর পর থেকে ৪৫ ঘণ্টার মধ্যে পুরো চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে। অর্থাৎ আগামীকাল শনিবার বিকাল ৫টার দিকে ডিজেল চলে আসবে।

তিনি আরও জানান, দেশে ডিজেলের কোনো ঘাটতি নেই। মজুত পর্যাপ্ত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে জানিয়েছে, চলতি এপ্রিল মাসে ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে, ইতোমধ্যে ৮ হাজার মেট্রিক টন দেশে পৌঁছেছে।

এর আগে, গত ৭ এপ্রিল মধ্যরাতে নুমালিগড় রিফাইনারি থেকে আসা ৮ হাজার মেট্রিক টন ডিজেলের আরেকটি চালানের পাম্পিং শুরু হয় এবং তা শুক্রবার মধ্যরাতে পার্বতীপুর ডিপোতে পৌঁছে। বর্তমানে ওই আমদানিকৃত ডিজেল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগে ১১ ও ২৩ মার্চ দুই দফায় ৫ হাজার করে মোট ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে দেশে আমদানি করা হয়।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি