• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

ইরানের সঙ্গে শিগগির শেষ হবে যুদ্ধ, বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ এপ্রিল ২০২৬, ০১:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে রয়েছে এবং যুদ্ধটি দ্রুতই শেষ হয়ে আসছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, এ যুদ্ধে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই সাফল্য অর্জন করবে।

নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অগ্রগতি সন্তোষজনক এবং পরিস্থিতি দ্রুত সমাপ্তির দিকে যাচ্ছে। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

ট্রাম্প আরও বলেন, “যুদ্ধের অগ্রগতি সন্তোষজনক এবং পরিস্থিতি দ্রুত শেষের দিকে যাচ্ছে।” এর আগে অন্য একটি অনুষ্ঠানে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি চুক্তির একেবারে কাছাকাছি অবস্থানে রয়েছে।

তার দাবি অনুযায়ী, তেহরান ইতোমধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ প্রায় সব শর্তে সম্মত হয়েছে।

এদিকে পাকিস্তান সফর নিয়ে নতুন করে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের কোনো চুক্তি যদি ইসলামাবাদে স্বাক্ষরিত হয়, তাহলে তিনি পাকিস্তান সফরে যেতে পারেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান প্রায় সব শর্তেই সম্মতি দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আগামী সপ্তাহে শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যেতে পারে, তবে হয়তো তার প্রয়োজনই হবে না। যদি ইসলামাবাদে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়, আমি যেতে পারি। তারা আমাকে চায়।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের