• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিশ্বব্যাংক-আইএমএফ স্প্রিং মিটিং:

আইএমএফের সঙ্গে বাংলাদেশের বৈঠক ইতিবাচক

নিজস্ব প্রতিবেদক    ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ এ.এম.
ওয়াশিংটনে আইএমএফ সদর দপ্তরে বৈঠক শেষে কথা বলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী: ছবি: সংগৃহীত

ওয়াশিংটন ডিসি: বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর স্প্রিং মিটিং উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের প্রতিনিধি দল আইএমএফের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা ও অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হয়।

প্রথম বৈঠকটি ১৭ এপ্রিল
 সকালে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন ও তার টিমের সঙ্গে অনুষ্ঠিত হয়। পরে বিকেলে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্ক এর নেতৃত্বাধীন দলের সঙ্গে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

শনিবার যুক্তরাষ্ট্র বাংলাদেশ দূতাবাস 
প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা'র মাধ্যমে এ তথ্য জানিয়েছেন শায়রুল কবির খান।

বৈঠক দু’টি ইতিবাচক ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে। বৈঠকে বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি এবং নির্বাচনী প্রতিশ্রুতির বিষয় তুলে ধরেন অর্থমন্ত্রী। পাশাপাশি রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতে প্রয়োজনীয় সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বেশিরভাগ বিষয়ে দুই পক্ষ একমত হলেও কিছু বিষয়ে আরও আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বিশেষ করে জনগণের সরাসরি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সরকারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও উভয় পক্ষই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছে। আইএমএফ স্পষ্টভাবে জানায়, তারা বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে কাজ চালিয়ে যেতে আগ্রহী।

এদিকে, ‘সংস্কারে ব্যর্থতার কারণে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ’-এমন প্রচারিত খবরকে সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আইএমএফ এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি এবং এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত আজকের বৈঠকেও হয়নি।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা