• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

ড. দেবপ্রিয় ভট্টাচার্য:

জ্বালানি আমদানিতে মার্কিন চুক্তি হরমুজের থেকেও বড় বাধা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ফাইল ছবি
রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ফাইল ছবি

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য মন্তব্য করেছেন, জ্বালানি আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালির সম্ভাব্য বাধার চেয়েও বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চুক্তি কাঠামো। শনিবার রাজধানীতে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের জ্বালানি খাতকে সংকট থেকে বের করতে হলে এখনই দীর্ঘমেয়াদি রূপান্তর পরিকল্পনায় যেতে হবে। বিশেষ করে গ্রিন এনার্জির দিকে অগ্রসর হওয়া এবং বাজেটে তার প্রতিফলন রাখা জরুরি। তাঁর মতে, অতীত সরকারের সময়ে জ্বালানি খাতে পরিকল্পনাগত দুর্বলতা ছিল, নতুন গ্যাস অনুসন্ধান হয়নি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সে পর্যাপ্ত বিনিয়োগ করা হয়নি।

ড. দেবপ্রিয় আরও বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও যথাযথ ব্যবহারের ঘাটতির কারণে কাঙ্ক্ষিত সুফল মিলছে না। তাঁর ভাষায়, কায়েমী স্বার্থের কারণে আমদানি নির্ভরতা ক্রমেই বৃদ্ধি পেয়েছে, যা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে।

জ্বালানি সরবরাহ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখন অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলছে। তাঁর মতে, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ পথের অনিশ্চয়তার পাশাপাশি মার্কিন বাণিজ্য চুক্তির শর্তাবলীও জ্বালানি আমদানির ওপর বড় চাপ তৈরি করছে।

তিনি সতর্ক করে বলেন, সংস্কার কার্যক্রমে ধারাবাহিকতা না থাকলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে প্রত্যাশিত সহায়তা পাওয়া কঠিন হতে পারে। দেশের উন্নয়ন ও বাজেট বাস্তবায়নে অতিরিক্ত অর্থের প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

কর ব্যবস্থা নিয়ে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, করের হার কমিয়ে করদাতার সংখ্যা বাড়াতে হবে। পাশাপাশি করের বিনিময়ে নাগরিক সেবার নিশ্চয়তা দিতে হবে, যা একটি কার্যকর আর্থিক-সামাজিক চুক্তির অংশ হতে পারে। তাঁর মতে, এই ধরনের কাঠামোগত পরিবর্তন ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন হবে।

তিনি আরও প্রশ্ন তোলেন, কেবিনেট সাব-কমিটির মতো উদ্যোগে যদি সাধারণ মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তন না আসে, তবে এসব ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন ওঠে। তাই এসব উদ্যোগের স্বচ্ছতা ও ফলাফল জনগণের সামনে আনা জরুরি বলে তিনি মনে করেন।

আগামী বাজেট প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি খাতে বিশেষ গুরুত্ব দিতে হবে এবং কাঠামোগত সংস্কারের মাধ্যমে খাতটিকে শক্তিশালী করতে হবে। বিশেষ করে বাপেক্সকে সক্রিয় করা, সমুদ্রভিত্তিক জ্বালানি অনুসন্ধান শুরু করা এবং আমদানি ব্যয়ের পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ছবি: পিএমও
স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
ছবি: পিএমও
নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফাইল ছবি
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু, ভারপ্রাপ্ত স্পিকারের কাছে ইসির চিঠি