• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিরাপত্তার তোয়াক্কা করছেন না তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নিরাপত্তায় মোড়ানো প্রধানমন্ত্রীত্বের প্রথা থেকে ইতিহাসকে বের করে আনছেন তারেক রহমান। তিনি নিরাপত্তার বিষয়কে তেমন একটা পাত্তা দিচ্ছেন না। প্রয়োজন মনে করলেই চলে যাচ্ছেন সাধারণ মানুষের ভিড়ে। মিশে যাচ্ছেন তাদের গল্পে, সুখে-দুঃখে।

শনিবার (১৮ এপ্রিল) নতুন সরকারের ২ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ (সালেহ শিবলী) এমন ইঙ্গিত দিয়ে বলেন, ‘গত দুই মাসে সরকার জনগণের আস্থা অর্জন করেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণ আস্থা রেখেছে।’

সালেহ শিবলী বলেন, ‘প্রধানমন্ত্রী জনগণের মধ্যেই আছেন, জনগণের মধ্যে থাকছেন। তিনি নিরাপত্তার তোয়াক্কা করছেন না।’

উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব মুস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ হোসেন স্বাধীন, সহকারী প্রেস সচিব নাজমুল হক খান ও আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী