• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

ভিসা বাতিল হলো ২৬ প্রভাবশালী ব্যক্তির

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ এপ্রিল ২০২৬, ১০:১০ পি.এম.
সংগৃহীত ছবি

পশ্চিম গোলার্ধে নিজেদের প্রভাব বজায় রাখতে নতুন পররাষ্ট্রনীতি ‘ডনরো ডকট্রিন’ চালু করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এই নীতির আওতায় ইতিমধ্যেই ২৬ জন প্রভাবশালী ব্যক্তির মার্কিন ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, পশ্চিম গোলার্ধের দেশগুলোতে যারা যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী কার্যক্রমে যুক্ত থাকবে বা প্রতিপক্ষ শক্তিকে সহায়তা করবে, তাদের ওপর কঠোর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

নতুন এই নীতি ১৯ শতকের ‘মনরো ডকট্রিন’-এর আদলে তৈরি হওয়ায় এটিকে ‘ডনরো ডকট্রিন’ নামে অভিহিত করা হচ্ছে। এর মূল লক্ষ্য ল্যাটিন আমেরিকা ও আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব সুসংহত করা এবং চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত উপস্থিতি নিয়ন্ত্রণ করা।

বিবৃতিতে বলা হয়, যারা মার্কিন প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে অর্থায়ন, কৌশলগত সহযোগিতা বা প্রভাব বিস্তারমূলক কার্যক্রমে যুক্ত থাকবে, তাদের ভিসা বাতিল বা নিষিদ্ধ করা হবে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডকেও এই নীতির আওতায় আনা হয়েছে।

তবে পররাষ্ট্র দপ্তর সরাসরি কোনো দেশের নাম বা নির্দিষ্ট গোষ্ঠীর উল্লেখ না করায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই অস্পষ্টতা ভবিষ্যতে রাজনৈতিকভাবে নীতিটির ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে।

সমালোচকদের আশঙ্কা, এই নীতি কেবল নিরাপত্তা নয়, বরং রাজনৈতিক বিরোধী বা সমালোচকদের ওপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হতে পারে। অতীতে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক কারণে ভিসা বাতিলের নজির থাকলেও এই নীতির মাধ্যমে তার পরিসর আরও বিস্তৃত হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ডনরো ডকট্রিন পশ্চিম গোলার্ধের ভূরাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মেরুকরণ ঘটাতে পারে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের