• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী চান দেশের ভালো কাজগুলো এগিয়ে যাক: রুমন

নিজস্ব প্রতিবেদক    ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পি.এম.
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশসেবার লক্ষ্য নিয়েই কাজ করছেন এবং দেশের ইতিবাচক কার্যক্রমগুলোকে এগিয়ে নিতে চান। তিনি জানান, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সংকট কিছুটা বাধা তৈরি করলেও, প্রশাসনিক অনিয়ম ও নেতিবাচক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘‘আমাদের সরকার দায়িত্বে আসার পর থেকে সাফল্য যেগুলো, তাতে আপনারা লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনার যে স্বভাবসুলভ যেসব ড্রেসআপ দেখেছেন… উনি আসলে দেশসেবা করতেই দায়িত্ব গ্রহণ করেছেন, ভালোভাবে কাজ শুরু করতেই দায়িত্ব গ্রহণ করেছেন।”

‘তারেক রহমান চান দেশের ভালো কাজগুলো হোক। তার মধ্যে একটি জিনিস আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে একটি যুদ্ধ, যে যুদ্ধে জ্বালানি তেলের সংকট… এটা ছাড়া আমার মনে হয়, অন্যান্য প্রশাসনিক এবং যে খারাপ কাজগুলো দুষ্ট লোকেরা করছিল, এগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক কমে গেছে।”

উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনির পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব মুস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ হোসেন স্বাধীন, সহকারি প্রেস সচিব নাজমুল হক খান ও আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক
প্রযুক্তিমুখী প্রজন্ম গড়তে সরকার উদ্যোগ নিয়েছে: শিক্ষাপ্রতিমন্ত্রী
প্রযুক্তিমুখী প্রজন্ম গড়তে সরকার উদ্যোগ নিয়েছে: শিক্ষাপ্রতিমন্ত্রী