• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রিহ্যাবের নতুন নেতৃত্বে সভাপতি আফজাল, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক    ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ এ.এম.
ছবি: সংগৃহীত

আবাসন খাতের অন্যতম সংগঠন রিহ্যাব (বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন)-এর দ্বিবার্ষিক (২০২৬–২০২৮) নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান ড. মো. আলী আফজাল। সিনিয়র সহ-সভাপতি পদে ২১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবদুর রাজ্জাক।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল ১০টা ৪০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয় এবং কিছুটা বিলম্বে বিকেল ৪টা ৩২ মিনিটে শেষ হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টা ১২ মিনিট থেকে ভোট গণনা শুরু হয়। গণনা শেষে রাত ১টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ফলাফল ঘোষণা করে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি-১ পদে ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আকতার বিশ্বাস। সহ-সভাপতি-২ পদে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু খালিদ মো. বরকতুল্লাহ এবং সহ-সভাপতি-৩ পদে ২৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ.এফ.এম. উবাইদুল্লাহ।

অর্থ বিষয়ক সহ-সভাপতি পদে ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ড. মো. হারুন অর রশিদ। চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি পদে সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোরশেদুল হাসান।

ঢাকা অঞ্চলের পরিচালক পদে সর্বোচ্চ ৩৩৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. লাবিব বিল্লাহ। সমান ৩০৪ ভোট পেয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থান থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন উম্মে জাহান আরজু ও হাবিবুর রহমান হাবিব।

এছাড়া নির্বাচিত অন্যান্য পরিচালকদের মধ্যে রয়েছেন—এ.জেড.এম. কামরুদ্দিন, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নাজিবুল্লাহ, শাক কামাল, মো. এমদাদুল হুসাইন সোহেল, ড. এন. জোহা, আলহাজ প্রফেসর মো. ফারুক আহমদ, তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, মো. এমদাদুল হক, মো. মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সুরাজ সারদার এবং আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার।

নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কায়ুম তালুকদার মনি ও হাজী মো. শরিফুল ইসলাম। চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন মো. জাহিরুল হক ভূইয়া।

আবাসন খাতের বর্তমান প্রেক্ষাপটে রিহ্যাবের এ নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নতুন নেতৃত্বের মাধ্যমে খাতটির নীতি সহায়তা, বিনিয়োগ পরিবেশ ও বাজার স্থিতিশীলতায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি