• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এনজিও ব্যুরোর ডিজি হলেন ড. মোহাম্মদ জকরিয়া

নিজস্ব প্রতিবেদক    ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পি.এম.
ড. মোহাম্মদ জকরিয়া। ছবি: সংগৃহীত

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ জকরিয়া।

শনিবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অন্যান্য পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে এক বছর।

ড. জকরিয়া দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন একজন কর্মকর্তা। কর্মজীবনের শুরুতে তিনি নির্বাচন কমিশনে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে দক্ষতার সঙ্গে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে তিনি উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব পদে উন্নীত হন।

নির্বাচন কমিশনে দায়িত্ব পালনকালে প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার কারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন নির্বাচন কমিশন গঠনের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় আসে।

তবে কর্মজীবনে কিছু সময় চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হয়েছে তাকে। ওয়ান ইলেভেন-পরবর্তী সময়ে তিনি প্রশাসনিক চাপের মধ্যে পড়েন এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় তাকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) হিসেবে রাখা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী