• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রীর বগুড়া সফর আজ, দিনব্যাপী নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক    ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ এ.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আজ সোমবার (২০ এপ্রিল) প্রথমবারের মতো বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। দিনব্যাপী নানা কর্মসূচি শেষে তিনি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। একই সঙ্গে বগুড়ার দেড়শ বছরের পুরনো পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নিজ বাসভবন থেকে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন।

সকাল ১১টায় তিনি জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন এবং ই-বেলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর সকাল সাড়ে ১১টায় বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করা হবে।  

দুপুর পৌনে ১টায় বাগবাড়ীতে তিনি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালের জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেল ৩টায় আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় ভাষণ দেবেন।

পরে বিকেল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন এবং ৫টা ৫০ মিনিটে বায়তুল রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সন্ধ্যায় তিনি সড়কপথে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

বগুড়ার পুরনো পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার মাধ্যমে এটি দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যুক্ত হচ্ছে। বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাজাহান আলম রিপন জানান, এ উদ্যোগ বাস্তবায়িত হলে নাগরিক দুর্ভোগ কমবে।

এছাড়া আইনজীবীদের জন্য নবনির্মিত আধুনিক বার ভবন উদ্বোধন এবং জেলা ও দায়রা জজ আদালতে দেশের প্রথম ‘ই-বেইল বন্ড’ (ইলেকট্রনিক জামিননামা) ব্যবস্থাপনা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। বগুড়া থেকেই এই ডিজিটাল জামিন প্রক্রিয়া ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হবে বলে জানা গেছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গুরুত্বপূর্ণ সড়ক, সমাবেশস্থল ও আশপাশ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

দীর্ঘ দুই দশক পর বগুড়ার বাগবাড়ীতে নিজ পৈতৃক ভিটায় যাবেন তারেক রহমান। প্রশাসনের একটি প্রতিনিধিদল ইতোমধ্যে এলাকা পরিদর্শন করেছে।

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমান বগুড়ার জন্য একগুচ্ছ উন্নয়ন প্রকল্প নিয়ে আসছেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নতুন সচিবের যোগদান
ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নতুন সচিবের যোগদান
বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা
বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে শুনানি শেষ
মানবতাবিরোধী মামলা শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে শুনানি শেষ