• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বাংলাদেশ-ইইউ পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক    ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পি.এম.
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর মধ্যে পার্টনারশিপ কো-অপারেশন এগ্রিমেন্ট (পিসিএ)-এর প্রাথমিক স্বাক্ষর  ব্রাসেলস-এ সম্পন্ন হয়েছে।  এই চুক্তির মাধ্যমে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সোমবার (২০ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশের পক্ষে সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মোঃ নজরুল ইসলাম এবং ইইউর পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (এশিয়া ও প্যাসিফিক) Paola Pampaloni চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইউরোপিয়ান কমিশনের হাই রিপ্রেজেনটেটিভ/ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পিসিএ চুক্তি বাস্তবায়িত হলে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ইইউর পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এছাড়া উন্নয়ন অংশীদারিত্বের নতুন ক্ষেত্রও তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী