• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

মার্কিন নৌ-অবরোধে স্থবির সমুদ্রবাণিজ্য, ফিরেছে ২৭ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক    ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৬ এ.এম.
২৭টি বাণিজ্যিক জাহাজকে ফিরিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী। ছবি: সংগৃহীত

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধের কারণে আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২৭টি বাণিজ্যিক জাহাজকে ফিরিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী।

সোমবার (২০ এপ্রিল) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

সেন্টকম জানায়, গত রোববার উত্তর আরব সাগরে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ ‘তুসকা’কে ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্স টানা ছয় ঘণ্টা ধরে জাহাজটিকে একাধিকবার সতর্কবার্তা দিলেও তার ক্রুরা তা উপেক্ষা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মার্কিন বাহিনী জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালায়, যার ফলে এটি অচল হয়ে পড়ে। বর্তমানে জাহাজটি মাঝসমুদ্রে নিয়ন্ত্রণহীন অবস্থায় রয়েছে বলে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আগে ২৫টি জাহাজ ফিরিয়ে দেওয়ার তথ্য জানানো হলেও গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা বেড়ে ২৭-এ পৌঁছেছে। এসব জাহাজকে বা তো গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে, অথবা ইরানের বন্দরে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের প্রভাব পড়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের