• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ম্যানহলের ঢাকনা চুরি-বিক্রি:

ডিএসসিসির অভিযানে দোকান মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক    ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৬ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ম্যানহলের ঢাকনা চুরি ও অবৈধ বিক্রির অভিযোগে এক দোকান মালিককে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।  

ডিএসসিসি সূত্রে জানা যায়, ৬৫ নম্বর ওয়ার্ডে ‘নাসরিন আক্তার’ নামের এক দোকান মালিকের বিরুদ্ধে ম্যানহলের ঢাকনা চুরি ও বিক্রির অভিযোগ প্রমাণিত হয়। এ ঘটনায় পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ম্যানহলের ঢাকনা চুরি নগরবাসীর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। ঢাকনা না থাকায় সড়কে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যা মানুষের জীবননাশের কারণও হতে পারে।

এ বিষয়ে ডিএসসিসি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ম্যানহলের ঢাকনার বিক্রয় মূল্য সামান্য হলেও এর অভাবে সৃষ্ট দুর্ঘটনার ক্ষতি অপরিমেয়। তাই এ ধরনের অপরাধ রোধে সবাইকে সচেতন হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য অনুরোধ করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক
প্রযুক্তিমুখী প্রজন্ম গড়তে সরকার উদ্যোগ নিয়েছে: শিক্ষাপ্রতিমন্ত্রী
প্রযুক্তিমুখী প্রজন্ম গড়তে সরকার উদ্যোগ নিয়েছে: শিক্ষাপ্রতিমন্ত্রী