• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশের গুরুত্বপূর্ণ ২০ স্থানে হবে ফায়ার সার্ভিস স্টেশন

নিজস্ব প্রতিবেদক    ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পি.এম.
ছবি : সংগৃহীত

দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করবে সরকার। এর মধ্যে ১২টি নতুন ও ৮টি ফায়ার স্টেশন পুনর্নির্মাণ করা হবে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে একাধিক প্রকল্পে ভূমি অধিগ্রহণের অনুমোদন দিয়েছে সরকার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের গুরুত্বপূর্ণ স্থানে ‘২০টি (১২টি নতুন ও ৮টি ফায়ার স্টেশন পুননির্মাণ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন’ প্রকল্পের আওতায় গাজীপুর জেলার সদর উপজেলাধীন পূবাইল ফায়ার স্টেশনের জন্য দক্ষিণখান মৌজার বিভিন্ন দাগে মোট ১ একর জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া ‘ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ১২.১৪৭১ একর ভূমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ প্রকল্পের ৪র্থ পর্যায়ে (২৪ কিলোমিটার) ঢাকা জেলার উত্তরা ও সাভার উপজেলায় ১৪টি মৌজায় মোট ১৩.৪৪৪৮ একর জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী