• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে কোর কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক    ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পি.এম.
ছবি : সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে কোর কমিটি পুনর্গঠন করেছে সরকার। 

মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কেএম ইয়াসির আরাফাত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ), ডিজিএফআই, বিজিবি, আনসার ও ভিডিপি, এনএসআই, এনটিএমসি, র‍্যাব, বাংলাদেশ কোস্টগার্ড, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রধানরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের একজন ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ের প্রতিনিধি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে অবহিত করবে কমিটি। পাশাপাশি জাতীয় ও রাষ্ট্রীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কার্যক্রম পর্যবেক্ষণ, পর্যালোচনা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন করবে।

এছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বাহ্যিক নিরাপত্তা বিষয়গুলোও মূল্যায়ন করা হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ব্যবস্থাও পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে কমিটি।

প্রয়োজনে কমিটি সংশ্লিষ্ট যেকোনো কর্মকর্তাকে সভায় আহ্বান করতে পারবে এবং সভাপতি প্রয়োজন মনে করলে যেকোনো সময় সভা ডাকতে পারবেন। সভার সিদ্ধান্ত ও সুপারিশসমূহ লিখিতভাবে সংরক্ষণ করা হবে এবং সংশ্লিষ্টদের অবহিত করা হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, কমিটির সব কার্যক্রম, আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কঠোর গোপনীয়তা বজায় রাখতে হবে এবং তা কমিটির বাইরে প্রকাশ করা যাবে না, যদি না সভাপতির অনুমোদন থাকে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী