• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

চাঁদা না পেয়ে গার্মেন্টস মালিককে গুলি, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক    ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পি.এম.
ছবি : সংগৃহীত

রাজধানীর কাফরুলে একটি গার্মেন্টস কারখানায় ঢুকে মালিকের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি ও গুলি করার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।  গতকাল সোমবার (২০ এপ্রিল) রাতে সাভার ও মিরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ।

গ্রেফতার দুজন হলেন— রাসেল মোল্লা (৩৫) ও রুমান তালুকদার (২৬)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যার দিকে কাফরুল এলাকার ওই গার্মেন্টস কারখানার অফিসে কাজ করছিলেন মালিক কামরুল ইসলাম (৩৩)।  এ সময় ১২ থেকে ১৩ জনের একদল সন্ত্রাসী বেআইনিভাবে সেখানে প্রবেশ করে কামরুলকে হত্যার হুমকি দিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে দুজন সন্ত্রাসী কোমর থেকে পিস্তল বের করে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে।  এর মধ্যে একটি গুলি তার বাম কানের পাশ দিয়ে গিয়ে পেছনের ফাইল কেবিনেটের কাচে লাগে এবং অপরটি দেয়ালে বিদ্ধ হয়।

এ ঘটনায় কাফরুল থানায় মামলা দায়ের করা হলে পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতারে মাঠে নামে।  গতকাল সোমবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে সাভার এলাকা থেকে রুমান তালুকদারকে এবং রাত সোয়া ১২টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকা থেকে রাসেল মোল্লাকে গ্রেফতার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতার দুজনের বিরুদ্ধে কাফরুল, ভাসানটেকসহ ঢাকার বিভিন্ন থানায় চাঁদাবাজি, মাদক, নারী নির্যাতন, চুরি, মারামারি ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। ইতোমধ্যে আসামি রুমান তালুকদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী