• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

হজ ক্যাম্পে লাগেজ র‍্যাপিং সেবা চালু

নিজস্ব প্রতিবেদক    ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পি.এম.
ছবি : সংগৃহীত

হজযাত্রীদের যাত্রা আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে হজ ক্যাম্পে প্রথমবারের মতো লাগেজ র‍্যাপিং সেবা চালু করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ এপ্রিল) এই তথ্য জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, নতুন এই সেবার মাধ্যমে হজযাত্রীরা পেশাদারভাবে তাদের লাগেজ র‍্যাপিং করাতে পারবেন, যা ভ্রমণের সময় লাগেজের ক্ষতি, খোলা বা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকে সুরক্ষা দেবে।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন বলেন, এই সেবা চালুর ফলে হজযাত্রীদের লাগেজের নিরাপত্তা নিশ্চিত হবে এবং যাত্রাপথে নানা ধরনের ঝামেলা কমবে।  বিশেষ করে শেষ মুহূর্তে লাগেজ-সংক্রান্ত ভোগান্তি হ্রাসে এটি কার্যকর ভূমিকা রাখবে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, হজযাত্রাকে সহজ, মসৃণ ও নির্বিঘ্ন করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সার্বিক সেবা নিশ্চিত করার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তাঁর নির্দেশনার আলোকে এই নতুন সেবা চালু করা হয়েছে।

ধর্মমন্ত্রী আরও বলেন, লাগেজ র‍্যাপিং সেবা হজযাত্রীদের ভ্রমণকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করবে এবং সামগ্রিক হজ ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করে তুলবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী