• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২২ এপ্রিল ২০২৬, ০২:৪২ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাস। একই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার ইরান দূতাবাস এক বিবৃতির মাধ্যমে এ আশ্বাস জানায়।

বিবৃতিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও “ইহুদিবাদী শাসকদের” কথিত যুদ্ধ ও ইরানের বিরুদ্ধে “বেআইনি আগ্রাসনের” কারণে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করা হয়।

এতে বলা হয়, “ইরান ও বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতামূলক মূল্যবোধের ভিত্তিতে দীর্ঘস্থায়ী, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে। ইরান অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।”

দূতাবাস আরও জানায়, চলতি সপ্তাহে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত ফোরামের সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহের বৈঠককে তারা স্বাগত জানায়। একই সঙ্গে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে গঠনমূলক ও ফলপ্রসূ সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিবৃতিতে বাংলাদেশ সরকারের মধ্যপ্রাচ্য বিষয়ে ভারসাম্যপূর্ণ ও কূটনৈতিক অবস্থানের প্রশংসাও করা হয়। ইরান মনে করে, আলোচনার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ।

এতে আরও উল্লেখ করা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশের শোকবার্তার জন্য দূতাবাস কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি বাংলাদেশের সংসদের উদ্বোধনী অধিবেশনে শোকপ্রস্তাব গ্রহণকে একটি “উল্লেখযোগ্য ও ব্যতিক্রমী বার্তা” হিসেবে অভিহিত করা হয়।

রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দূতাবাস।

এছাড়া বিবৃতিতে জানানো হয়, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে ইরান কাজ চালিয়ে যাবে। পাশাপাশি আজারবাইজান হয়ে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবাসনে সহায়তা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যের অংশবিশেষ প্রচারকে কেন্দ্র করে অসন্তোষও প্রকাশ করেছে ইরান দূতাবাস। তাদের মতে, এ ধরনের প্রচার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সবশেষে বিবৃতিতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় এবং বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড বা বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ছবি: পিএমও
স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
ছবি: পিএমও
নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফাইল ছবি
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু, ভারপ্রাপ্ত স্পিকারের কাছে ইসির চিঠি