• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

বিএমইউর উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম অব্যাহতি নিলেন

নিজস্ব প্রতিবেদক    ২২ এপ্রিল ২০২৬, ১১:০৪ এ.এম.
(বিএমইউ) উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম : ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম পদ থেকে অব্যাহতি নিয়েছেন। তার দাখিল করা পদত্যাগপত্র অনুমোদনের বিষয়টি মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক নোটিশের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত ওই নোটিশে জানানো হয়, অধ্যাপক শাহিনুল আলম গত ৬ এপ্রিল ২০২৬ তারিখে উপ-উপাচার্য পদ থেকে অব্যাহতির আবেদন করেন। তার আবেদনটি পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আচার্য কর্তৃক অনুমোদিত হয়েছে।

এর আগে অধ্যাপক শাহিনুল আলম বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্বে ছিলেন। তিনি ২০২৪ সালের ১০ জুলাই বিএমইউর (তৎকালীন বিএসএমএমইউ) হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই বছরের ১ সেপ্টেম্বর তাকে প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ওই বছরের ডিসেম্বর মাসে তিনি ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে অধ্যাপক শাহিনুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি চমেকের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা