• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ভিওডি বাংলা ডেস্ক    ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৮ এ.এম.
ছবি: সংগৃহীত

জ্বালানির দামের সামান্য পরিবর্তনকে অজুহাত করে বাস ও লঞ্চভাড়া বাড়ানোর চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না—এমন সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, আন্তর্জাতিক ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে একতরফাভাবে ভাড়া বাড়ানো হলে তারা কঠোর আন্দোলনে নামবে।

বুধবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ হুঁশিয়ারি দেন।

বিবৃতিতে তিনি বলেন, “২০২২ সালের আগস্টে ডিজেলের মূল্য একলাফে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হলে তখন বাসভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বা ২২ শতাংশ এবং লঞ্চভাড়া ৩২ শতাংশ বাড়ানো হয়। পরে ওই ১১৪ টাকা লিটার ডিজেলের দাম কয়েক দফায় কমে ১০০ টাকায় নামলে সরকার তিন দফায় ৮ পয়সা করে বাস ভাড়া কমায় এবং লঞ্চ ভাড়াও কাগজে-কলমে সমন্বয় করা হয়। তবে বাস্তবে কোনো বাস বা লঞ্চে যাত্রীরা কমানো ভাড়ার সুবিধা পায়নি। এ বিষয়ে সরকার কোনো কার্যকর তদারকি করেনি।”

তিনি আরও বলেন, “এবার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। অথচ এই ১ টাকা বৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে বাস মালিকেরা ৬৪ শতাংশ এবং লঞ্চভাড়া ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর চেষ্টা করছে। এসব যৌক্তিক তথ্য তুলে ধরার কারণে যাত্রী কল্যাণ সমিতিকে বারবার বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিক সমিতি একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা করছে।”

মোজাম্মেল হক চৌধুরী বলেন, “সরকারের কিছু আমলা সাময়িকভাবে লাভবান হয়ে যাত্রী প্রতিনিধিদের বাদ দিয়ে মালিকদের পক্ষে অযৌক্তিক ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিচ্ছেন। এতে সাধারণ যাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী