• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সড়কমন্ত্রী

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক    ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস-ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাসভাড়া সমন্বয় নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “সভায় পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ হয়নি। বাস-ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত হবে।”

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি দাবি করেছে, বর্তমানে পরিবহন খাত বড় ধরনের আর্থিক চাপে রয়েছে। তাদের মতে, সাম্প্রতিক সময়ে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানিকৃত যন্ত্রাংশ ও যানবাহন রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

পরিবহন নেতারা বলছেন, জ্বালানি ও পরিচালন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করা জরুরি, নইলে খাতটির স্থিতিশীলতা ঝুঁকিতে পড়বে।

এর আগে গত রোববার (১৮ এপ্রিল) রাতে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক হয়, যা রাত ১০টার দিকে শেষ হয়। ওই বৈঠকে বিআরটিএ কর্মকর্তা ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া নিয়ে একটি খসড়া তৈরি করা হয়েছে এবং মন্ত্রণালয় থেকে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাতে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়, যা রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়।

নতুন দরে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেন ১২০ থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বর্তমানে দূরপাল্লার বাসের সরকার নির্ধারিত ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে তা কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত