• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বেইজিংয়ে মির্জা ফখরুল:

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক    ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পি.এম.
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চীনা ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের মধ্যে বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠক: ছবি: সংগৃহীত

চীন সফররত বাংলাদেশ সরকারের স্থানীয় সরকারমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেইজিংয়ে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও উপস্থিত ছিল।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে জানা যায়, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং ভবিষ্যৎ কৌশলগত অংশীদারত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের ‘নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার’। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সরকার ‘এক চীন নীতি’ মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও গভীর করতে চায়।

তিনি আরও বলেন, উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক লাভজনক সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। বিশেষ করে অর্থনীতি, প্রযুক্তি ও অবকাঠামো খাতে সহযোগিতার সুযোগ আরও সম্প্রসারিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

চীনা ভাইস প্রেসিডেন্ট হান ঝেং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী, যাদের সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া ও আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে।

তিনি বাংলাদেশের সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানান। পাশাপাশি দুই দেশের নেতাদের মধ্যে হওয়া ঐকমত্যের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

হান ঝেং বলেন, চীন বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক আস্থা আরও জোরদার করতে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়ন এগিয়ে নিতে এবং বিভিন্ন খাতে বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী।

চীনের প্রভাবশালী রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারেও মির্জা ফখরুল চীনের উন্নয়ন অগ্রগতি নিয়ে অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, সফরের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিদল চীনের উন্নয়নধারা, সামাজিক বাস্তবতা এবং প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে কাছ থেকে জানার সুযোগ পেয়েছে।

বিশেষ করে রোবোটিকস ও স্মার্ট ম্যানুফ্যাকচারিং খাতে চীনের অগ্রগতি প্রতিনিধিদলের কাছে গভীর ছাপ ফেলেছে।

তিনি আরও বলেন, চীন বহু বছর ধরে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে ভূমিকা রেখে আসছে।

সফরের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদল চীনের একাধিক শিল্পপ্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র এবং স্থানীয় কমিউনিটি পরিদর্শন করেছে।

তারা উৎপাদন শিল্প, আধুনিক প্রযুক্তি, কৃষিভিত্তিক উন্নয়ন এবং রোবোটিকস প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখেন। সফরের অভিজ্ঞতা নিয়ে মির্জা ফখরুল বলেন, রোবটের মাধ্যমে চিকিৎসা কার্যক্রমসহ বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি তাদের বিশেষভাবে আকর্ষণ করেছে।

তিনি বলেন, ধারাবাহিক পরিকল্পনা ও অধ্যবসায়ের মাধ্যমে চীন যেভাবে প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়েছে, তা বহু উন্নয়নশীল দেশের জন্য অনুসরণযোগ্য উদাহরণ।

বৈঠক ও সফরকালে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি, যোগাযোগ, কৃষি এবং প্রযুক্তি খাতে চীনের বিনিয়োগ বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ দক্ষ জনশক্তি গঠন ও আধুনিক অবকাঠামো উন্নয়নে অগ্রগতি অর্জন করতে পারে।
চীন-বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা আরও শক্তিশালী করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

১৫ এপ্রিল শুরু হওয়া এই চীন সফরের শুরুতে প্রতিনিধি দল পূর্ব চীনের আনহুই প্রদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয় কমিউনিটি পরিদর্শন করে।
এরপর তারা বেইজিংয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈঠকে অংশ নেয়। সফরের পরবর্তী অংশে প্রতিনিধি দল দক্ষিণ চীনের প্রযুক্তিনগরী শেনজেন সফর করবে বলে জানা গেছে।

এর আগে চীনের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, গাড়ি নির্মাতা কোম্পানি এবং বিশ্ববিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে তারা চীনের উন্নয়ন মডেল সম্পর্কে ধারণা লাভ করে।

চীনের পক্ষ থেকেও বাংলাদেশকে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করা হয়েছে। চীনা সহকারী পররাষ্ট্রমন্ত্রী লুই বিন সম্প্রতি বলেন, চীন সবসময় বাংলাদেশকে প্রতিবেশী কূটনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে রাখে।

তিনি বলেন, দুই দেশ শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির ভিত্তিতে সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে বেল্ট অ্যান্ড রোডসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা