• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাধ্যতামূলক অবসরে ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক    ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫৭ এ.এম.
ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ১৩ জন উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি)কে অবসরে পাঠিয়েছে সরকার।
বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— ঢাকার পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (বর্তমানে পলাতক) মহাঃ আশরাফুজ্জামান, ঢাকায় সংযুক্ত এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও মো. মনিরুল ইসলাম।

এছাড়া ঢাকায় সংযুক্ত নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান ও শামীমা বেগম, এপিবিএন সদর দপ্তরের ডিআইজি মো. মুনিবুর রহমান, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমে কর্মরত ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং এপিবিএন (পার্বত্য জেলাসমূহ)-এর ডিআইজি সালমা বেগমও রয়েছেন এই তালিকায়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী প্রাপ্য অবসরজনিত সব ধরনের সুবিধা পাবেন।

ভিওডি বাংলা/আরকেএইচ/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ
জামিন চেয়ে ট্রাইব্যুনালে তৌফিক-ই-এলাহীর আবেদন
মানবতাবিরোধী অপরাধ জামিন চেয়ে ট্রাইব্যুনালে তৌফিক-ই-এলাহীর আবেদন
জাতীয় সংসদে ৭ বীরশ্রেষ্ঠর নামে গ্যালারির নামকরণ
জাতীয় সংসদে ৭ বীরশ্রেষ্ঠর নামে গ্যালারির নামকরণ