• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লিফলেট বিতরণকালে

স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ২

   ৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৬ এ.এম.

নারায়ণগঞ্জ প্রতিনিধি
 
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জামান মিয়া ও কর্মী সাইদুল ইসলামকে লিফলেট বিতরণকালে আটক করা হয়েছে।
 
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার জামান অটোরিকশার গ্যারেজ নামের নিজ গ্যারেজ থেকে জামান মিয়াকে ও রূপালী গ্যারেজ থেকে সাইদুলকে আটক করে বন্দর থানা পুলিশ।।
 
জানা যায়, কেন্দ্রের নির্দেশনায় গত ২ দিন ধরে বন্দর উপজেলার কলাগাছিয়া ও থানা সোনাকান্দা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন তারা। পাশাপাশি নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ করেন জামান মিয়া ও তার অনুসারীরা। 
 
এ সংক্রান্ত একটি ভিডিও ‘বাংলাদেশ আওয়ামী লীগে’র ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে অভিযান পরিচালনা করে পুলিশ দুজনকে আটক করে।
 
আটকের বিষয়ে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ