• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মে’র প্রথম সপ্তাহে মিলবে বাড়তি ১,৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ:  যুগ্মসচিব

নিজস্ব প্রতিবেদক    ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পি.এম.
সচিবালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন উম্মে রেহানা: ছবি: সংগৃহীত

মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে মিলবে অতিরিক্ত ১ হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা। এতে চলমান বিদ্যুৎ সংকট কিছুটা লাঘব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।   

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান যুগ্মসচিব।

তিনি বলেন, নতুন এই বিদ্যুৎ সংযোজনের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং জনদুর্ভোগ কিছুটা লাঘব হবে।

উম্মে রেহানা আরও জানান, খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমানে সেচকাজ এবং শিল্পকারখানায় বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কারণ, কৃষি উৎপাদন ও শিল্প কার্যক্রম ব্যাহত হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে আরও সচেতন হতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে তিনি এয়ার কন্ডিশনার (এসি) ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না রাখার আহ্বান জানান।

সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী