• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নির্দেশ পার্বত্য মন্ত্রীর:

দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়

নিজস্ব প্রতিবেদক    ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পি.এম.
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি: ছবি-ভিওডি বাংলা

বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি দুর্গম এই এলাকার মানুষের জীবন রক্ষায় এবং অসুস্থদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার জরুরি নির্দেশ দিয়েছেন।  

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে নিজ অফিস থেকে বান্দরবানের সিভিল সার্জন ও জেলা প্রশাসনের সাথে টেলিফোনে আলাপকালে মন্ত্রী এই নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী হামের উপসর্গ নিয়ে আক্রান্তদের বর্তমান অবস্থা এবং চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন।

মন্ত্রী দীপেন দেওয়ান এমপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এলাকাটি অত্যন্ত দুর্গম এবং সেখানে মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতা রয়েছে। তাই সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য বিভাগের কর্মীদের সার্বক্ষণিক সেখানে অবস্থান করে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। কোনো মানুষ যাতে সুচিকিৎসার অভাব বোধ না করে, সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে বলে জানান মন্ত্রী দীপেন দেওয়ান।

মায়ানমার সীমান্তবর্তী এই এলাকার বাসিন্দাদের মধ্যে বিশেষ সচেতনতা তৈরির জন্য প্রয়োজনীয় প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি থাকা রোগীদের বিশেষ সেবা প্রদানের জন্য চিকিৎসকদের অনুরোধ জানান। পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের পাশে থেকে সাহস ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ইতোমধ্যে সরকারের স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ মেডিকেল টিম কুরুকপাতার দুর্গম এলাকায় অবস্থান করে আক্রান্ত রোগীদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করে যাচ্ছে। মন্ত্রী এই সেবার ধারাবাহিকতা বজায় রাখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী