• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আহত ঢাবি সাংবাদিকদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক    ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ এ.এম.
ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় শিবির ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সেক্রেটারি ও ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালেহ শিবলী।

শুক্রবার (২৪ এপ্রিল) তিনি ফোন করে আহত সাংবাদিকদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। 

এ সময় তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসার অগ্রগতির বিষয়েও জানতে চান। পাশাপাশি প্রয়োজন হলে যেকোনো ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। 

তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

সালেহ শিবলী বলেন, এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

সরকার সব সময় গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য