• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

ইরানে পারমাণবিক হামলা করবেন কি না, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে পারমাণবিক হামলার সম্ভাবনা নিয়ে সরাসরি অবস্থান জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা তার নেই।

একজন সাংবাদিক জানতে চান, তিনি ইরানে পারমাণবিক হামলা চালাবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, “আমার এটা কেন দরকার হবে?”—এবং প্রশ্নটিকে ‘মূর্খতাপূর্ণ’ বলে উল্লেখ করেন। খবর রয়টার্সের।

তিনি আরও বলেন, “যখন আমরা কোনো পারমাণবিক হামলা ছাড়াই প্রচলিত উপায়ে তাদের পুরোপুরি ধ্বংস করেছি, তখন আমি কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করব?”

ট্রাম্পের মতে, কোনো পরিস্থিতিতেই পারমাণবিক হামলা হওয়া উচিত নয়। একইসঙ্গে তিনি জানান, ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধ করতে তার ওপর কোনো চাপ নেই এবং তিনি দেশটির সঙ্গে “সবচেয়ে ভালো চুক্তি” করতে আগ্রহী।

হরমুজ প্রণালি নিয়েও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং ইরান চুক্তিতে পৌঁছালে সেটি আবার খুলে দেওয়া হবে। পাশাপাশি যুদ্ধবিরতির সময় ইরান যেন তেল বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করতে না পারে, সেটিও তিনি চান না।

তিনি বলেন, “এই বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত তারা যেন প্রতিদিন ৫০ কোটি ডলার আয় করতে না পারে, আমি তা চাই না। আমিই এটা বন্ধ রেখেছি... তারা যদি চুক্তি করতে না চায়, তাহলে আমি সামরিকভাবে যুদ্ধ শেষ করব।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের