• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আবদুস সালাম

যার মেধা যেদিকে, তাকে সেদিকেই সুযোগ দেওয়া উচিত

নিজস্ব প্রতিবেদক    ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পি.এম.
বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুস সালাম: ছবি-ভিওডি বাংলা

যার মেধা যেদিকে আছে, তাকে সেদিকেই সুযোগ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।  

শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছি, সেই স্বপ্ন এখনো পুরোপুরি অধরা। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন এবং মানবজাতিকে সৃষ্টি করেছেন। প্রতিটি শিশুর ভেতরে আলাদা আলাদা প্রতিভা ও আগ্রহ রয়েছে। 

প্রশাসক বলেন, কেউ ছোটবেলা থেকেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে খেলনা খুলে মেরামত করে, কেউ বই পড়তে ভালোবাসে, কেউ ফুটবলকে আঁকড়ে ধরে, আবার কেউ গিটার বাজাতে পছন্দ করে।

তিনি বলেন, এই পৃথিবীতে মানবসমাজের ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ প্রত্যেককে ভিন্ন ভিন্ন মেধা দিয়েছেন। অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম মতো ব্যক্তিও আছেন, আমিও আছি। আমরা দুজনেই পড়াশোনা করেছি, কিন্তু আমাদের অবস্থান ভিন্ন। আমি রাজনীতি করি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। আমাকে তার জায়গায় নিয়ে গেলে আমি হয়তো ঠিকভাবে পারফর্ম করতে পারতাম না।

আবদুস সালাম বলেন, সবকিছুরই একটি শ্রেণিবিন্যাস রয়েছে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তান বলে তাকে জোর করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা করা উচিত নয়। প্রতিটি সন্তানকে তার নিজের মেধা ও আগ্রহ অনুযায়ী গড়ে তুলতে হবে। কেউ পেশাজীবী, কেউ কূটনীতিক কিংবা অন্য কোনো ক্ষেত্রে সফল হতে পারে।

তিনি বলেন, যার মেধা যেদিকে আছে, তাকে সেদিকেই সুযোগ দেওয়া উচিত। তাহলে সে নিজের ক্ষেত্রে ভালো করতে পারবে-যেটা বিদেশে দেখা যায়। আমাদের অভিভাবকদেরও এ বিষয়টি বুঝতে হবে।

আইটি অলিম্পিয়াডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই ধরনের উদ্যোগ বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে সহায়তা করবে। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, তা এখনো সম্পূর্ণভাবে অর্জিত হয়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী