• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সরকার ও দলের ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকার আহ্বান হাবিবের

নিজস্ব প্রতিবেদক    ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পি.এম.
প্রধানমন্ত্রী বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলোচনা সভায় বক্তব্য দেন হাবিবুর রহমান : ছবি-ভিওডি বাংলা

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের এমনভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে জনগণের আস্থা অটুট থাকে এবং কোনো কারণে জনগণ দলটির বিরুদ্ধে অবস্থান না নেয়। 

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর শিশু কল্যাণ পরিষদে জাতীয়তাবাদী চালকদলের উদ্যোগে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

হাবিব বলেন, সম্প্রতি তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অতীতেও বিভিন্ন ঘটনা ঘটিয়ে বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়া, দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এসব কর্মকাণ্ড একটি সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপচেষ্টা।

চট্টগ্রামের একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ এবং বিভিন্ন স্থানে প্রতিবাদ ও পাল্টা মিছিলের প্রসঙ্গ তুলে হাবিব বলেন, কিছু গোষ্ঠী দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে নির্লিপ্ত ভূমিকা পালন করছে।

জ্বালানি সংকটের বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে তেলের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে বিদ্যুৎ ও পরিবহন খাতে। তবে এই পরিস্থিতিকে কেন্দ্র করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগও করেন তিনি। তাঁর দাবি, কিছু অসাধু ব্যবসায়ী ও গোষ্ঠী তেল মজুত করে বাজারে অস্থিরতা তৈরি করছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলের ভেতরে বিদ্রোহী প্রার্থী থাকার কারণে ক্ষতি হয়েছে। তাঁর মতে, বিদ্রোহীদের কারণে অনেক আসনে প্রত্যাশিত ফল আসেনি। তিনি দলীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন বা দলের বিরুদ্ধে কাজ করেছেন, তাদের পুনরায় দলে নেওয়া উচিত নয়।

হাবিব বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর দল একটি অবস্থানে পৌঁছেছে। এই অবস্থান ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচে আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল খন্দকার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিলন তালুকদার, দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন সহ প্রমুখ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ