• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সেন্ট মার্টিন নিয়ে ইউনুস সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে

নিজস্ব প্রতিবেদক    ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পি.এম.
সেন্ট মার্টিন দ্বীপ-ছবি-ভিওডি বাংলা

সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতেও বহাল থাকবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী  আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্বীপটি নির্ধারিত সময়েই পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হবে। তিন মাসের অধিক সময় পর্যটন চালু থাকলে দ্বীপের অস্তিত্ব বিপন্ন হবে বলে মনে করছে সরকার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে লিখিত জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 

তিনি বলেন, সরেজমিন বিজ্ঞানভিত্তিক গবেষণায় দেখা গেছে, টানা ৯ মাস পর্যটন বন্ধ রাখার ফলে সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্যের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এই সময়ে দ্বীপটি প্রাকৃতিকভাবে নিজস্ব পরিবেশ পুনরুদ্ধারের সুযোগ পেয়েছে।

মন্ত্রী আরও জানান, দীর্ঘ প্রায় সাত বছর ধরে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা ও পরামর্শের ধারাবাহিকতায় সরকার ২০২৪ সালে সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

অন্তর্বর্তী সরকারের সেই সিদ্ধান্ত অনুযায়ী, বছরে ৯ মাস দ্বীপে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ২০২৪ সালের অক্টোবরে সেখানে যাতায়াতে কড়াকড়ি আরোপ করা হয়। পরে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের জন্য সীমিত আকারে দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়।

এ সময় প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটককে সেন্ট মার্টিন ভ্রমণের অনুমতি দেওয়া হয়।

পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ এবং গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঐতিহ্য হিসেবে সেন্ট মার্টিনকে রক্ষায় এই নিয়ন্ত্রণ ব্যবস্থা অব্যাহত রাখা জরুরি।

ভিওডি বাংলা/ বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী