• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিমান বংলাদেশের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

নিজস্ব প্রতিবেদক    ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে ব্যাংক এশিয়া পিএলসি’র স্পনসর ডিরেক্টর ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেনকে।

শনিবার (২৫ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

‘দ্য কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪’ এবং বিমানের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী পুরনো পর্ষদ পুনর্গঠন করে নতুন এই পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।

নতুন বোর্ডে পরিচালক হয়েছেন— অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, বাংলাদেশ বিমানবাহিনীর সহকারী বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া বেসরকারি খাতের প্রতিনিধিত্বে বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাসরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট মো. মামুনুর রশীদ এবং ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াককেও পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পদাধিকারবলে বোর্ডে পরিচালক হিসেবে রয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী