• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ করল বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক    ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ এ.এম.
ছবি: সংগৃহীত

ভাড়া বৃদ্ধির পর বাস ও মিনিবাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ সারা দেশের আন্তজেলা ও দূরপাল্লার রুটের জন্য এই তালিকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সংস্থাটির ওয়েবসাইটে নতুন ভাড়া প্রকাশ করা হয়। এর আগে ডিজেলের দাম বৃদ্ধির কারণে সরকার প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ায়, যা ওই দিন থেকেই কার্যকর হয়।

নতুন তালিকা অনুযায়ী, মহানগর এলাকায় প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। গ্যাসচালিত বাসের ক্ষেত্রে এই হার প্রযোজ্য নয়। ভাড়া ভগ্নাংশ হলে ৫০ পয়সার বেশি হলে ১ টাকা ধরা হবে, আর ৫০ পয়সার কম হলে তা নেওয়া যাবে না।

ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন রুটে দূরত্ব অনুযায়ী আলাদা ভাড়া নির্ধারণ করা হয়েছে। যেমন—ঢাকার গুলিস্তান থেকে গাজীপুর পর্যন্ত প্রায় ৪১.৫ কিলোমিটার পথে ভাড়া ১০৫ টাকা। চট্টগ্রামে কালুরঘাট ব্রিজ থেকে নিউমার্কেট পর্যন্ত ১৪ কিলোমিটার পথে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

আন্তজেলা ও দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ২৩ পয়সা (৫১ আসনের বাস)। তবে আরামদায়ক ভ্রমণের জন্য আসন কমিয়ে ৪০ করা বাসে ভাড়া বেশি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সেতু ও ফেরির টোল ভাড়ার সঙ্গে যুক্ত হবে।

নতুন তালিকা অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম রুটে (সায়েদাবাদ থেকে) ৫১ আসনের বাসে ভাড়া ৫৫২ টাকা এবং ৪০ আসনের বাসে ৭০৪ টাকা। ঢাকা-কুমিল্লা রুটে ভাড়া যথাক্রমে ২৪০ ও ৩০৬ টাকা এবং ঢাকা-সিলেট রুটে ৫৮০ ও ৭৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ঢাকা-বরিশাল রুটে (ফেরি হয়ে) ভাড়া ৬১৬ থেকে ৭৮৫ টাকা এবং পদ্মা সেতু হয়ে গেলে ৪৬৪ থেকে ৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ রুটে ভাড়া ২৫৯ টাকা (৫১ আসন) এবং ৩৩০ টাকা (৪০ আসন)।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাসের মান, আসনসংখ্যা এবং টোলের পরিমাণের ওপর ভাড়া পরিবর্তিত হতে পারে। রাজধানী ও দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রীদের জন্য পৃথক রুটভিত্তিক তালিকাও প্রকাশ করা হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী