• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

১৫ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক    ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পি.এম.
ছবি : সংগৃহীত

দেশের ১৫টি গুরুত্বপূর্ণ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে পরিবর্তন এনেছে সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে এসব দপ্তরের মহাপরিচালক, চেয়ারম্যান এবং রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে রোববার (২৬ এপ্রিল) তাদের নিয়োগের আদেশ দেওয়া হয়।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন মু. জসীম উদ্দিন খান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এম এম আরিফ পাশা এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন দিল আফরোজ।

এছাড়া পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে এ এস এম মুস্তাফিজুর রহমান, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।

তালিকায় থাকা অন্যান্য মহাপরিচালকদের মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হয়েছেন মো. আসাদুজ্জামান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা এবং গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দেলোয়ার হোসেন। পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান মাহমুদ।

এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজা মো. আব্দুল হাই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলামকে এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ হাবীবুর রহমান।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি তাদের নামের পাশে উল্লেখ করা নিজ নিজ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী