• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন দেলোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক    ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

সরকারি প্রশাসনে শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদলে গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. দেলোয়ার হোসেন। একই সঙ্গে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. নুর-এ আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এদিকে একই দিন প্রশাসনের বড় ধরনের পুনর্বিন্যাসের অংশ হিসেবে সরকার একযোগে ১৫টি সরকারি দপ্তরে নতুন চেয়ারম্যান ও মহাপরিচালক নিয়োগ দিয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুরে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং
রূপপুরে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং
একদিনের সফরে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
একদিনের সফরে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
আনোয়ার পাশা এনআইডির নতুন ডিজি
আনোয়ার পাশা এনআইডির নতুন ডিজি