• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জুলাই সংগঠকদের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক    ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পি.এম.
জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন বোরহান: ছবি-ভিওডি বাংলা

জুলাই ঐক্যের সংগঠকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় প্রকাশ, গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকা তদন্ত করে জবাবদিহিতার আওতায় আনারও দাবি ওঠে।  

 

জুলাই ঐক্যের সংগঠকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় প্রকাশ, গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করার দাবি তুলে ধরেন সংগঠনের শীর্ষ সংগঠক কবি মুন্সি বোরহান মাহমুদ।

রোববার (২৬ এপ্রিল) বিকালে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের শীর্ষ সংগঠক কবি মুন্সি বোরহান মাহমুদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী এবং এবি জুবায়েরসহ শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

বোরহান মাহমুদ অভিযোগ করেন, ২৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই ঐক্যের নেতাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। তিনি দাবি করেন, শাহবাগ থানার ভেতরে ঢুকে মুসাদ্দেক আলী, এবি জুবায়েরসহ সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে, যা নজিরবিহীন।

তিনি আরও বলেন, অতীতে যেমন রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, তেমনই কায়দায় এ হামলা পরিচালিত হয়েছে। এতে করে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ হুমকির মুখে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ব্যর্থতা আড়াল করতে এবং শিক্ষাঙ্গনে প্রভাব বিস্তারের লক্ষ্যেই এ ধরনের ঘটনা ঘটছে। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পুলিশের উদ্দেশে বোরহান মাহমুদ বলেন, অভিযোগ নিতে গিয়েও সহযোগিতা না পেয়ে উল্টো ভুক্তভোগীদের হয়রানির শিকার হতে হয়েছে। তিনি প্রশাসনকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান এবং দলীয় প্রভাবমুক্ত নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি করেন।

সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের অন্যান্য সংগঠক আবিদ আজম, রিয়াজুল ইসলাম এবং মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এম আই

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী