• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সমষ্টিগত উন্নয়নই আমাদের মূল লক্ষ্য : হাবিবুর রশিদ হাবিব

নিজস্ব প্রতিবেদক    ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং সমষ্টিগত উন্নয়নই আমাদের মূল লক্ষ্য—যার মধ্যে রয়েছে এলাকার উন্নয়ন, দেশের উন্নয়ন এবং মানুষের জীবনমানের উন্নয়ন।  তিনি বলেন, ঢাকা-৯ এলাকার উন্নয়ন সেই বৃহত্তর লক্ষ্যেই অন্তর্ভুক্ত।

আজ সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর সবুজবাগের পূর্ব নন্দীপাড়ার ৬ নম্বর সড়কের নতুন রাস্তা উন্নয়নের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দিষ্ট পরিকল্পনার আওতায় দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

তিনি জানান, এই লক্ষ্য বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আব্দুস সালামের নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ঢাকা-৯ এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এলাকার সড়ক অবকাঠামোর উন্নয়ন জরুরি উল্লেখ করে তিনি বাসামাদার থেকে বিশ্বরোড পর্যন্ত সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা এলাকাবাসীর কষ্ট লাঘবে এই সড়কটির উন্নয়ন অত্যন্ত প্রয়োজনীয় বলেও উল্লেখ করেন তিনি।

হাবিবুর রশিদ হাবিব বলেন, আব্দুস সালামের নেতৃত্বে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা সম্মিলিতভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেবেন বলে আশা করা হচ্ছে। এ ক্ষেত্রে প্রকৌশলীদের সহযোগিতাও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি বলেন, এলাকার যেকোনো উন্নয়ন কাজে আব্দুস সালাম সবসময় পাশে থাকেন। তাই যিনি এলাকার উন্নয়নে কাজ করছেন, তাকে সমর্থন দেওয়া এলাকাবাসীর দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থী হলে আব্দুস সালামকে এলাকাবাসী সমর্থন দিয়ে বিজয়ী করবেন এবং এর মাধ্যমে ঢাকা-৯ এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

শেষে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ঢাকা-৯ এলাকাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে হবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী