• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিশ্বব্যাংকের ডিরেক্টরের সঙ্গে পরিবেশমন্ত্রীর বৈঠক

ভিওডি বাংলা ডেস্ক    ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ এ.এম.
সংগৃহীত ছবি

পরিবেশ সংরক্ষণ থেকে শুরু করে দূষণ নিয়ন্ত্রণ—বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নতুন করে জোরালো সহযোগিতার বার্তা এলো সরকার ও বিশ্বব্যাংকের আলোচনায়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জ্যঁ পেম সাক্ষাৎ করেছেন। সোমবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ের কার্যালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন নিশ্চিত করা, দূষণ নিয়ন্ত্রণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি বিশ্বব্যাংকের সহায়তায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া বায়ু ও পানি দূষণ পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেন। পরিবেশ সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘বিশ্বব্যাংকের সহায়তায় চলমান প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশ পরিবেশ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এগিয়ে যাচ্ছে। এসব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করা হবে।’

অন্যদিকে বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর সংস্থাটির প্রকল্পগুলোর দ্রুত অগ্রগতি প্রত্যাশা করেন।

সাক্ষাৎকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিশ্বব্যাংকের পরিবেশবিষয়ক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী