• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৭ এ.এম.
সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে সৌদি আরবে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (২৭ এপ্রিল) রিয়াদে সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

বৈঠককালে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে উপদেষ্টা কবির সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি সংহতি বার্তা হস্তান্তর করেন।

এ সময় উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের পাশে দৃঢ় অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, বিশেষ করে অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর, শক্তিশালী ও বহুমুখী করার ক্ষেত্রে বাংলাদেশের আন্তরিক আগ্রহ রয়েছে।

উপদেষ্টা আরও বলেন, দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ ও যুবরাজকে তাদের সুবিধামতো বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

অন্যদিকে সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী হুমায়ুন কবিরকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আঞ্চলিক সংকটের সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য তার দেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী