• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে মাঠে নামছে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৫ পি.এম.
মো. আবদুস সালামের সঙ্গে রিক্সা ভ্যান ও ব্যাটারি চালিত রিক্সা ভ্যান মালিক ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ছবি: সংগৃহীত

রাজধানীতে যানজট নিরসনে অবৈধ ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদ সংক্রান্ত বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সঙ্গে বাংলাদেশ রিক্সা ভ্যান ও ব্যাটারি চালিত রিক্সা ভ্যান মালিক ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। 

বৈঠকে রিকশার বৈধতা, নিয়ন্ত্রণ এবং চালকদের জীবিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সরকার রিকশা রাখতে চায় এবং এ বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। তবে যন্ত্রচালিত যানবাহন সংক্রান্ত উদ্যোগ নিলেই কিছু গোষ্ঠী আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

তিনি বলেন, ঢাকা শহর আমাদের। এই শহরের রিকশা চালক ও মালিকদেরই নিজেদের অধিকার রক্ষায় সামনে আসতে হবে। বাইরের এলাকা থেকে এসে যারা অবৈধভাবে রিকশা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনাদেরই সোচ্চার হতে হবে।”

তিনি আরও বলেন, শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থা দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। রিকশা মালিক ও চালকদের সংগঠিত হয়ে নিজেদের দাবি তুলে ধরতে হবে। প্রয়োজনে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে জনমত গড়ে তোলার পরামর্শও দেন তিনি।

রিকশার আধুনিকায়ন প্রসঙ্গে তিনি জানান, ভবিষ্যতে রিকশায় গিয়ার সংযোজনসহ নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। বর্তমান ব্যবস্থায় দুর্ঘটনার হার বেশি, যা উদ্বেগজনক। এ বিষয়ে একটি টেকসই নীতিমালা প্রণয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

অন্যদিকে, বৈঠকে রিকশা চালক ও মালিকরা জানান, বর্তমানে প্রায় ২ লাখ ১২ হাজার রিকশার অনুমোদন চাওয়া হচ্ছে। তারা দাবি করেন, পূর্বে বিভিন্ন সময়ে অনুমোদিত রিকশার সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ঢাকা শহরে প্রায় ১২ লাখ অটোরিকশা চলাচলের কারণে যানজট বেড়েছে বলেও উল্লেখ করেন তারা।

তাদের দাবি, বৈধ রিকশাগুলোর নম্বর নবায়ন করে অবৈধ রিকশা উচ্ছেদ করা হোক। এতে তারা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ঢাকায় রিকশা চালিয়ে আসা চালকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তারা।

রিকশা চালকরা আরও বলেন, স্বল্প ভাড়ায় নগরবাসীর দৈনন্দিন যাতায়াতে রিকশার বিকল্প নেই। তাই এই পেশার সঙ্গে যুক্ত লক্ষাধিক মানুষের জীবিকা রক্ষায় দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তারা।

বৈঠকে উভয় পক্ষই আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক
প্রযুক্তিমুখী প্রজন্ম গড়তে সরকার উদ্যোগ নিয়েছে: শিক্ষাপ্রতিমন্ত্রী
প্রযুক্তিমুখী প্রজন্ম গড়তে সরকার উদ্যোগ নিয়েছে: শিক্ষাপ্রতিমন্ত্রী