• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গবেষণা-উদ্ভাবনে বিশ্বমানের হবে বুয়েট: মাহ্‌দী আমিন উপকূলের দুর্গম অঞ্চলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে স্পেশাল টিম হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

নীলফামারীতে জাতীয় লিগ্যাল এইড দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি    ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মাহমুদুল হক।

​উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তারা বলেন, সাধারণ ও অসহায় মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিতে লিগ্যাল এইড অনন্য ভূমিকা রাখছে। জেলা লিগ্যাল এইড অফিসের তথ্যমতে, গত এক বছরে নীলফামারীতে ৫৩৩টি এডিআর বা বিকল্প বিরোধ নিষ্পত্তি মামলা দায়ের হয়েছে। যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৫১৫টি। এর মাধ্যমে ভুক্তভোগীদের ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার ৯শ টাকা আদায় করে দেওয়া সম্ভব হয়েছে। এছাড়া আইনগত পরামর্শ দেওয়া হয়েছে ৪০৫ জনকে।

অনুষ্ঠানে লিগ্যাল এইডের উপকারভোগীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পাশাপাশি লিগ্যাল এইড কার্যক্রমে বিশেষ অবদানের জন্য প্যানেল আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও অ্যাডভোকেট আঞ্জুমান আরা ইতিকে সম্মাননা প্রদান করা হয়।

​সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়াউদ্দিন মাহমুদ, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এবং পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামসহ বিচার বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/মো. মাইনুল হক/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১
ছবি: সংগৃহীত
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম
ছবি: সংগৃহীত
ফেনীতে পৃথক ঘটনায় যুবলীগ কর্মী ও এক নারীকে হত্যা