• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফেনীতে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফেনী প্রতিনিধি    ২৭ জুন ২০২৬, ১০:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে মুরগিবোঝাই একটি পিকআপভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফুলগাজী সদর ইউনিয়নের মোহাম্মদ কাউছার (২৭), একই উপজেলার জাকিয়া আক্তার (৪০) এবং তার মেয়ে ওয়াহিদা আক্তার জুই।

পুলিশ জানায়, পরশুরাম থেকে ফেনীগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগিবোঝাই একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
পাগলির মেলা—শত বছরের ঐতিহ্যের গল্প
ছবি: সংগৃহীত
এক বিজ্ঞপ্তিতে যুবদলের ১০ ইউনিয়ন ও ৯০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত
চলছে পাগলা মসজিদের টাকা গণনা
নতুন রেকর্ড পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা