• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের দান বাক্স ভেঙে টাকা চুরি, গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধি    ২৭ জুন ২০২৬, ১১:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের দান বাক্স ভেঙে চুরি হওয়া টাকা উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মৃদুল হোসেন (২৪) পাবনা সদর উপজেলার হেমায়েতপুর বুদেরহাট গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান জানান, গত বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে কে বা কারা আশ্রমের ভেতরে থাকা দান বাক্স ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনার পর আশ্রমের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ধীশংকর সরকার বাদি হয়ে মামলা দায়ের করেন। পুলিশ আশ্রমের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় তথ্যের ভিক্তিতে মৃদুল হোসেনকে সনাক্ত করে।

শুক্রবার (২৬ জুন) রাতভর পাবনা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভোরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে মৃদুল কে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে চুরি করা কিছু টাকা উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, এ ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কি না তা জানতে আটককৃত মৃদুল কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আশ্রমের দান বাক্স ভেঙে টাকা চুরির দায়ে গ্রেপ্তার মৃদুল।

ভিওডি বাংলা/এম এস রহমান/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
পাগলির মেলা—শত বছরের ঐতিহ্যের গল্প
ছবি: সংগৃহীত
ফেনীতে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত
এক বিজ্ঞপ্তিতে যুবদলের ১০ ইউনিয়ন ও ৯০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত