• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গবেষণা-উদ্ভাবনে বিশ্বমানের হবে বুয়েট: মাহ্‌দী আমিন উপকূলের দুর্গম অঞ্চলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে স্পেশাল টিম হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

বীথিকা সাধুর লাশ পড়েছিলো পুকুরে

সাতক্ষীরা প্রতিনিধি    ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

সাতক্ষীরা সদর উপজেলায় একটি পুকুর থেকে বীথিকা সাধু (৫২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বীথিকা সাধু ওই এলাকার মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী।

সোমবার (২৭ এপ্রিল) ভোরের দিকে উপজেলার মাগুরা বউবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ওই নারীর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

মাগুরা বউবাজারের কার্তিক সাধু বলেন, `বউবাজারে আমার একটি দোকান রয়েছে। রাত ৮টার দিকে মাকে ফোন করে দোকানে আসতে বলি। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও মা না আসায় আমি খোঁজাখুঁজি শুরু করি। ভোরে বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।'

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, `বীথিকা সাধুর বাড়ির পাশে একটি বাঁশবাগান রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি বাঁশবাগান দিয়ে দোকানে আসার পথে মাদকসেবীদের সঙ্গে বচসা হয়েছে তাঁর। তখন হয়তো ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরাই তাঁকে মাথায় আঘাত করে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে।'

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, `বীথিকা সাধুর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে তিনি মারা গেলেন তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।' 

ভিওডি বাংলা/আবদুল্লাহ আল মামুন/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১
ছবি: সংগৃহীত
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম
ছবি: সংগৃহীত
ফেনীতে পৃথক ঘটনায় যুবলীগ কর্মী ও এক নারীকে হত্যা