• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গবেষণা-উদ্ভাবনে বিশ্বমানের হবে বুয়েট: মাহ্‌দী আমিন উপকূলের দুর্গম অঞ্চলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে স্পেশাল টিম হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

কলমাকান্দায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধি    ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

আর্ত মানবতার সেবায় নেত্রকোণার কলমাকান্দায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় কলমাকান্দা উপজেলার ৩নং পোগলা ইউনিয়নে আলহুদা শিক্ষা পরিবারের চেয়ারম্যান আহমাদ বিন আব্দুল খালেকের সার্বিক তত্ত্বাবধানে নেত্র আধুনিক চক্ষু হাসপাতালের চিকিৎসকদের সহযোগিতায় এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়।

হযরত মাওলানা আজিম উদ্দিনের সভাপতিত্বে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পটি, প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার সুরা ও কর্মপরিষদ সদস্য ও কলমাকান্দা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমদাদ তালুকদার, জালাল তালুকদার প্রমুখ।

এ সময় কলমাকান্দা উপজেলা জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজক আলহুদা শিক্ষা পরিবারের চেয়ারম্যান আহমাদ বিন আব্দুল খালেক বলেন, আর্ত মানবতার সেবা ও মানুষের কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী- নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ৩ নম্বর পোগলা ইউনিয়নের অবহেলিত হাওর ও প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমি এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি। নেত্র চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ দিনব্যাপী তিন শতাধিক খানেক রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগীদের ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করে।

ভিওডি বাংলা/একে এম এরশাদুল হক জনি/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১
ছবি: সংগৃহীত
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম
ছবি: সংগৃহীত
ফেনীতে পৃথক ঘটনায় যুবলীগ কর্মী ও এক নারীকে হত্যা