• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গবেষণা-উদ্ভাবনে বিশ্বমানের হবে বুয়েট: মাহ্‌দী আমিন উপকূলের দুর্গম অঞ্চলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে স্পেশাল টিম হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

আইসিপি চেকপোস্টে ২৪ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি    ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আইসিপি চেকপোস্ট থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি পলাশ চন্দ্র মাঝি (৪০)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা।

বিজিবি ও বন্দর সূত্র জানায়, পলাশ চন্দ্র মাঝি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাংলাবান্ধা স্থলবন্দরের আইসিপি চেকপোস্টে আসেন। এ সময় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা তাকে তল্লাশি করেন। তল্লাশিকালে তার কাছে থাকা আনুমানিক ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবৈধভাবে বৈদেশিক মুদ্রা বহনের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাবান্ধা স্থলবন্দরে নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার থাকায় অবৈধভাবে বৈদেশিক মুদ্রা পাচারের এমন ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও একবার স্পষ্ট হলো।

ভিওডি বাংলা/ স্নিগ্ধা খন্দকার/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১
ছবি: সংগৃহীত
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম
ছবি: সংগৃহীত
ফেনীতে পৃথক ঘটনায় যুবলীগ কর্মী ও এক নারীকে হত্যা