• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গবেষণা-উদ্ভাবনে বিশ্বমানের হবে বুয়েট: মাহ্‌দী আমিন উপকূলের দুর্গম অঞ্চলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে স্পেশাল টিম হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

গাইবান্ধা পানির নিচে তলিয়ে যাচ্ছে সোনার ফসল, দিশেহারা কৃষক

গাইবান্ধা প্রতিনিধি    ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

গাইবান্ধায় অতিরিক্ত বৃষ্টি ও আকস্মিক বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের স্বপ্নের ফসল। বিশেষ করে নিচু জমিতে আবাদ করা ধান, সবজি ও অন্যান্য মৌসুমি ফসল পানির নিচে ডুবে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে জমিতে পানি জমে থাকে। ফলে জমিতে থাকা পাকা ও আধাপাকা ফসল নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই পানির নিচে দীর্ঘ সময় থাকার কারণে ধানের শীষ পচে যাচ্ছে এবং ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষকরা জানান, সারা বছরের কষ্ট আর পরিশ্রম এক নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। জমিতে পানি থাকায় কিছুই করার সুযোগ নেই। এখন শুধু লোকসানের হিসাব গুনতে হচ্ছে।

এদিকে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পানি দ্রুত নেমে গেলে কিছু ফসল আংশিক ভাবে রক্ষা করা সম্ভব হলোও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অপরিকল্পিত পানি ব্যবস্থাপনার কারণে এমন পরিস্থিতি দিন দিন বাড়ছে। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।

প্রকৃতির প্রতিকূলতায় যখন কৃষকের ঘাম ঝরানো সোনার ফসল পানির নিচে তলিয়ে যাচ্ছে, তখন প্রয়োজন দ্রুত সহায়তা ও টেকসই সমাধান। নাহলে কৃষকের এই ক্ষতি শুধু তার ব্যক্তিগত নয়, প্রভাব ফেলবে দেশের খাদ্য নিরাপত্তার উপর ও।

ভিওডি বাংলা/ইমন মিয়া/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১
ছবি: সংগৃহীত
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম
ছবি: সংগৃহীত
ফেনীতে পৃথক ঘটনায় যুবলীগ কর্মী ও এক নারীকে হত্যা