• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রূপপুর বিদ্যুতের সরাসরি সুফল পাবেন ২ কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পি.এম.
ছবি : সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর সঙ্গে সঙ্গে কেন সারাদেশে শোরগোল পড়ে গেলে? গণমাধ্যমগুলোও কেনো আশাবাদী ভঙ্গিতে নানান খবর প্রকাশ করছে-কেউ লিখছে, ‘পারমানবিক যুগে বাংলাদেশ’, কেউ লিখেছে- ‘নিউক্লিয়াস ক্লাবে বাংলাদেশ’, আরও কত কি বিশেষণে ফুটিয়ে তোলা হয়েছে এই প্রত্যাশাকে। 

সবমিলিয়ে প্রশ্ন হচ্ছে- এতে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কতটা উন্নতি হবে? মানুষ কি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে? লোডশেডিং কি মুছে যাবে দেশ থেকে? এই বিদ্যুৎকেন্দ্র চালুর খবর ছড়াতেই এমন প্রশ্ন আসছে সাধারণ মানুষের কাছ থেকে। 

এর কিছু উত্তর মিলেছে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের কাছ থেকে। তার তথ্য বলছে, এ পারমানবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করবে। যার সরাসরি সুফল ভোগ করতে পারবেন প্রায় ২ কোটি মানুষ।

তিনি জানান, প্রথম ইউনিট থেকে চলতি বছরের আগস্টে জাতীয় গ্রিডে ৩শ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, বর্তমানে ১ লাখ ৭০ হাজার টন ডিজেল মজুত রয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আসবে।

ভিওডি বাংলা/আরআর/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী